সারাদেশে র্যাবের মাদকবিরোধী অভিযানঃ ক্রসফায়ারে নিহত সকলেই মাদক ব্যাবসায়ী
সারাদেশ জুড়ে শুরু হয়েছে র্যাবের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান। এই অভিযান শুরুর পর বিগত ১৫ মে থেকে ১৯ মে পর্যন্ত ৪ দিনে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন নয় জন। নিহত সকলকেই শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানা গেছে । শনিবার র্যাব সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মে র্যাবের ব্যাটালিয়ন ১১ এর সঙ্গে বন্দুকযু্দ্ধে নারায়ণগঞ্জের রিপন নিহত হয়। একই দিন র্যাব ১২ এর সঙ্গে কুষ্টিয়ায় নিহত হয় হামিদুল ইসলাম। ওই ঘটনার একদিন পর ১৭ মে র্যাব ৫-র সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় রাজশাহীর আবুল হাসান ওরফে হাসান। একই ব্যাটালিয়নের সঙ্গে ১৮ মে চাপাইনবাবগঞ্জে বন্দুকযুদ্ধে মারা যান আবদুল আলিম। নিহতরা সবাই শীর্ষ মাদক ব্যবসায়ী। এছাড়া ১৮ মে চট্টগ্রামে র্যাব-৭ এর সঙ্গে বন্দুকযুদ্ধে হাবিবুর রহমান প্রকাশ ওরফে মোটা হাবিব ও মো. মোশাররফ নামে দুজন নিহত হন। তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানায় র্যাব। পরদিন ১৯ মে র্যাব-৬ এর সঙ্গে যশোরের অভয়নগরে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হন। তারা হলেন- আবুল কালাম, হাবিব শেখ ও মিলন কাশারী। এরাও শীর্ষ মাদক ব্যবসায়ী বলে...