জাতিসংঘের মহাসচিব ঢাকা সফরে

মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে জাতিসংঘের `ওয়ান উইমেন ওয়ান চাইল্ড‘ কর্মসুচী বাংলাদেশে কেমন চলছে তা স্বচক্ষে দেখতেই মূলত মিঃ বানের এই সফর৻

 

জলাবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জোট, ক্লাইমেট ভালনারেবল ফোরাম, ঢাকায় এখন যে সম্মেলন করছে, সোমবার মিঃ বান সেখানে ভাষণ দেবেন৻

এছাড়া, জাতিসংঘের বিভিন্ন শান্তি রক্ষী মিশনে যেসব বাংলাদেশী শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের সদস্যদের সাথে তিনি দেখা করবেন৻

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতিসংঘ মহাসচিবের একটি ভাষণ দেয়ার কথা রয়েছে৻ ঢাকা বিশ্ববিদ্যালয় মিঃ বানকে একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে৻

বিগত ২০০৮ সালের সাধারন নির্বাচনের আগে মিঃ বান সর্বশেষ ঢাকা সফরে এসেছিলেন।

Comments

Popular posts from this blog

List Of Pouroshava Of Bangladesh

Why Ukraine crisis could cause global price rises

Currently