আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা


তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলতে ২৯ মে ভারতের উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা। সিরিজের সূচি অনুযায়ী ৩, ৫ ও ৭ জুন ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ তিনটিতে টাইগাররা আফগানদের মোকাবিলা করবে।

এই টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে সাকিব আল হাসান কে অধিনায়ক করে আজ ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


বাংলাদেশ দলের ১৫ সদস্য হলেন-

সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাশ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, আবু যায়েদ রাহি ও আরিফুল হক।

Comments

Popular posts from this blog

List Of Pouroshava Of Bangladesh

Why Ukraine crisis could cause global price rises

Currently