যাত্রীসহ রানওয়ে থেকে ছিটকে পড়লো বাংলাদেশ বিমান, মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দর বন্ধ ঘোষণা



বুধবার সন্ধ্যায় মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।  এতে অল্পের জন্য পাইলট ও কেবিন ক্রুসহ মোট ৩৩ জন আরোহীর  প্রাণ রক্ষা পায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা যায়, ঢাকা থেকে বিমান বাংলাদেশের ড্যাশ-৮ উড়োজাহাজ যাত্রী নিয়ে ইয়াঙ্গুন যাচ্ছিল। সন্ধ্যায় ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। এর আগে বেলা ৩টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি ঢাকা থেকে ইয়াঙ্গুনের উদ্দেশে উড্ডয়ন করে। আর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। ওই উড়োজাহাজে এক শিশুসহ ২৯ জন যাত্রী, দুই পাইলট ও দুজন কেবিন ক্রু ছিলেন।


অন্যদিকে রুশ সংবাদমাধ্যম স্পুটনিকের এক প্রতিবেদন থেকে জানা যায়, মিয়ানমার ইয়াঙ্গুন বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের  ফ্লাইটটি রানওয়ে থেকে ছিটকে পড়ার ঘটনায় বিমানবন্দরটি বন্ধ রেখেছে দেশটির কর্তৃপক্ষ।

Comments

Popular posts from this blog

List Of Pouroshava Of Bangladesh

Why Ukraine crisis could cause global price rises

Currently