জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করেছে মার্কিন যুক্তরাষ্ট্র



গত সোমবার ইসরায়েলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে জেরুজালেমে নতুন দূতাবাস চালু করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এ পদক্ষেপে ইসরায়েল খুশি হলেও উদ্বেগের মধ্যে পড়েছেন ফিলিস্তিনিরা।

কয়েক দশকের মার্কিন নীতি লঙ্ঘন করে গত বছর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। তার ওই ঘোষণার পর জেরুজালেমে মার্কিন দূতাবাস চালুর এ ব্যবস্থা নেয়া হয়।



ট্রাম্প বলেছেন, তার প্রশাসনের শান্তি প্রস্তাবনা কাজ করছে এবং জেরুজালেমকে আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত শান্তি আলোচনার কঠিন অংশ।

মার্কিন প্রেসিডেন্টের এ ঘোষণায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্বাগত জানালেও আরব বিশ্ব ও মার্কিন পশ্চিমা মিত্রদের মধ্যে বিরক্তি তৈরি করে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ট্রাম্পের ওই ঘোষণা ফিলিস্তিনিদের গালে থাপ্পড়। ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় ওয়াশিংটন কোনো ধরনের মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে না বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।

দক্ষিণ জেরুজালেমের একটি ভবনে ছোট পরিসরে দূতাবাসের কার্যক্রম পরিচালনা করা শুরু হয়েছে। পরে নিরাপদ স্থানের খোঁজ পাওয়া গেলে তেলআবিব থেকে পুরো দূতাবাস সেখানে স্থানান্তর করা হবে।

Comments

Popular posts from this blog

Why Ukraine crisis could cause global price rises

List Of Pouroshava Of Bangladesh

Judge Kavanaugh Confirmation & Dirty Politicalized Media