Posts

Showing posts with the label বিশ্ব সংবাদ

রাশিয়ায় সমুদ্রে ১৮.১ কিলোমিটার দীর্ঘ সেতু

Image
২০১৪ সালে ইউক্রেন এর কাছ থেকে রাশিয়া ক্রিমিয়া নামের একটি দ্বিপ দখল করে নেয় ।  ক্রিমিয়ায় রাশিয়ান ভাষার মানুই বেশি থাকায় ইউক্রেন রাশিয়ান ভাষা ভাষীদের উপর জুলুম  করছে এই উসিলায় কৃষ্ণ সাগরের এই দ্বিপ নিজের কবজায় নেন পুতিন ।  রাশিয়া  থেকে এর কোন সরাসরি যোগাযোগ নেই বলে পুতিন ক্রিমিয়াকে ব্রিজ দিয়ে সংযুক্ত করার আশ্বাস দেন ক্রিমিয়াবাসিকে । সেই আশ্বাস ২০১৮ সালের মে মাসে পুরন করলেন পুতিন । রাশিয়া হচ্ছে বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ, আর এই রাশিয়ার রাষ্ট্রপ্রধান হচ্ছেন ভ্লাদিমির পুতিন। তিনি বিগত মঙ্গলবার নিজে ট্রাক চালিয়ে ইউরোপের দীর্ঘতম ক্রিমিয়া উপদ্বীপের সংযোগ সেতুটির উদ্বোধন করেছেন।  নির্মাণে ৩ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে। ক্রেমলিন বলছে, ২০১৮ সালের শেষ দিকে সেতুর ওপর দিয়ে রাস্তাটির কাজ শতভাগ শেষ হবে। যদিও আগামী বুধবার থেকেই যান চলাচলে জন্য সেতুটি খুলে দেওয়া হবে। অন্যদিকে সেতুটির রেলপথের পুরো কাজ শেষ হবে ২০১৯ সালে। সেতুটি উদ্বোধনের মধ্য দিয়ে রাশিয়ার দক্ষিণে ক্রাসনদার অঞ্চলের সঙ্গে ক্রিমিয়ার কেরচ নগরীর সরাসরি যোগায...

জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করেছে মার্কিন যুক্তরাষ্ট্র

Image
গত সোমবার ইসরায়েলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে জেরুজালেমে নতুন দূতাবাস চালু করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এ পদক্ষেপে ইসরায়েল খুশি হলেও উদ্বেগের মধ্যে পড়েছেন ফিলিস্তিনিরা। কয়েক দশকের মার্কিন নীতি লঙ্ঘন করে গত বছর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। তার ওই ঘোষণার পর জেরুজালেমে মার্কিন দূতাবাস চালুর এ ব্যবস্থা নেয়া হয়। ট্রাম্প বলেছেন, তার প্রশাসনের শান্তি প্রস্তাবনা কাজ করছে এবং জেরুজালেমকে আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত শান্তি আলোচনার কঠিন অংশ। মার্কিন প্রেসিডেন্টের এ ঘোষণায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্বাগত জানালেও আরব বিশ্ব ও মার্কিন পশ্চিমা মিত্রদের মধ্যে বিরক্তি তৈরি করে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ট্রাম্পের ওই ঘোষণা ফিলিস্তিনিদের গালে থাপ্পড়। ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় ওয়াশিংটন কোনো ধরনের মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে না বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। দক্ষিণ জেরুজালেমের একটি ভবনে ছোট পরিসরে দূতাবাসের কার...

কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো অংশ নিবে সৌদি আরব

Image
বিশ্বে চলচ্চিত্র জগতের অন্যতম জমজমাট আসর হিসাবে মানা হয় কান চলচ্চিত্র উৎসবকে। প্রতি বছর এতে অংশগ্রহণ করে থাকে  বিশ্বের নানা প্রান্তের তারকা অভিনয়শিল্পী ও নির্মাতারা।  আর চলতি বছরের ৮-১৯ মে ফ্রান্সের দক্ষিণ সমুদ্র তীরবর্তী শহর কানে বসতে যাচ্ছে এই উৎসবের ৭১তম আসর। আর এবার প্রথমবারের মত এতে অংশ নিবে সৌদি আরব। সৌদি আরবের সংস্কৃতিমন্ত্রী এবং জেনারেল কালচার অথরিটির (জিসিএ) চেয়ারম্যান আওয়াদ আলাওয়াদ এক বিবৃতিতে বলেছেন, সৌদি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিভা ও বৈচিত্রতা তুলে ধরতে এ উৎসবে অভিষেকের অপেক্ষায় সৌদি আরব। তিনি আরো বলেছেন, একটি উন্নত ও টেকসই ইন্ডাস্ট্রি গড়ার লক্ষ্যে চলচ্চিত্রের প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা ও উৎসাহ দান করছে। পাশাপাশি বিশ্বের নির্মাতাদের সামনে মেলে ধরছে নৈসর্গিক সব স্থান, যা তারা ব্যবহার করতে পারবে। ৩৫ বছরের বেশি সময় ধরে সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন শহরের সিনেমা হলগুলো নিষেধাজ্ঞার কারণে বন্ধ ছিল। সম্প্রতি সিনেমা প্রদর্শনের নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি। আশা করা হচ্ছে এ উৎসবে দেশটির নবীন নির্মাতাদের মোট নয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ...

উত্তপ্ত ইরানঃ আমেরিকান পতাকা পোড়ালো ইরানের এমপিরা

Image
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে পারমাণবিক চুক্তি বাতিল ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর উত্তপ্ত হয়ে উঠেছে ইরান এর রাজধানী তেহরান। পার্লামেন্টে ইরানের রাজনীতিবিদরা কাগজের মার্কিন পতাকা পোড়ান এবং ‘আমেরিকার মৃত্যু আসছে’ বলে স্লোগান দেন। 

পারমানবিক বোমা নিরোধক চুক্তি থেকে সরে আসলেন ডোনাল্ড ট্রাম্প

Image
ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ইস্তেহারে বারাক অবামার সাথে হয়ে যাওয়া ইরানের পারমানবিক বোমা নিরোধোক চুক্তি বাতিল করার ঘোষণার বাস্তবায়ন করলেন ট্রাম্প । English: Donald Trump cancel Iran Deal :Europe with Iran গত ৮ ই মে ২০১৮ ইরানের সাথে পারমাণবিক চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। গতকাল ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। ২০১৫ সালে পৃথিবীর বৃহৎ শক্তিগুলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া এবং জার্মানি পারমাণবিক চুক্তি করেছিল ইরানের সাথে। বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন সে সময় ইরানের সাথে পৃথিবীর বৃহৎ শক্তিগুলো পরমানু চুক্তি করেছিল। এই চুক্তি নিয়ে অনেক সমালোচনা ও মতবাদ ছিল । সৌদি আরব এই চুক্তির ঘোর বিরোধি ছিল । এই ছিক্তিতে ইরান কে ভবিষ্যতে পারমানবিক বোমা বানানোর অধিকার দেওয়া হয়েছিল বলে অনেকেই মনে করে । সে চুক্তির মুল বিষয় ছিল, ইরান পরমাণু কার্যক্রম বন্ধ রাখবে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন ইরানের যে কোন পরমাণু স্থাপনায় যে কোন সময় পরিদর্শন করতে পারবে। অর্থাৎ ইরান যাতে ...

তুরস্কে ক্ষমতা দখলে অভ্যুত্থানের চেষ্টা করছে সেনাবাহিনী।

Image
তুরস্কে  সেনাবাহিনীর একটা অংশ ক্যুর চেষ্টা করতেছে। তবে তাদের প্রচেষ্টা সফল হবে না, টেলিফোন সাক্ষাতকারে তুরষ্কের প্রধানমন্ত্রী। তুরস্কের শহর ইস্তাম্বুলের আকাশে নীচু দিয়ে সেনাবাহিনীর বিমান উড়ছে এবং ইস্তাম্বুলের দুইটি ব্রিজে সেনাবাহিনী চলাচল নিয়ন্ত্রন করে দিয়েছে। এ ছাড়া তুরস্কগামী ও বহির্গামী সকল ফ্লাইট বাতিল করা হয়ছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ১৭ জন পুলিশ কে হত্যার খবর দিচ্ছে।

ওসামা বিন লাদেন মার্কিন অভিযানে নিহত

Image
মার্কিন বিশেষ বাহিনী পাকিস্তানের ভেতরে অভিযান চালিয়ে আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যা করেছে৻ প্রেসিডেন্ট বারাক ওবামা নিজেই হোয়াইট হাউজে এ খবর ঘোষণা করেছেন৻ গোয়েন্দা সংস্থার খবরের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়৻ কর্মকর্তারা বলছেন, গত অগাস্ট মাসে ওসামা বিন লাদেনের অবস্থানের বিষয়ে খোঁজ পাওয়া গিয়েছিলো৻ যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে, কেন্দ্রীয় গুপ্তচর সংস্থা সিআইএ রাজধানী ইসলামাবাদের উত্তরে অ্যাবোটাবাদে উচু প্রাচীরের একটি বাড়িতে ওসামা বিন লাদেনের অবস্থান নিশ্চিত করে৻ তারা জানায় যে সন্ত্রাসবিরোধী সামরিক বিভাগের বিশেষ বাহিনীর সৈন্যরা চারটি হেলিকপ্টারে করে এই বাড়িতে গিয়ে অভিযান পরিচালনা করে৻ এই অভিযানে অন্তত তিনজন নিহত হয়৻ খবরে বলা হচ্ছে, ওসামা বিন লাদেন মাথায় গুলিবিদ্ধ হয়েছেন৻ ওসামা : অবশেষে আমেরিকার হাতেই মৃত্যু এই অভিযানের সময় তার একজন ছেলেও নিহত হয়েছে৻ প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এই অভিযানের সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে৻ মার্কিন কর্মকর্তারা বলছেন যে আল কায়দা নেতাকে পরে সমুদ্রে সমাহিত করা হয়েছে৻ ওসামা বিন লাদেনের এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে হাজার হাজার মার্কিন...